২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি পরীক্ষার্থীদের বাসে ভাংচুর

আশুলিয়ায় জেএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি বাসে ভাংচুর চালিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় আহত হয়েছে শিক্ষকসহ অন্তত পাঁচ শিক্ষার্থী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মঙ্গলবার সকালে পবনারটেক এলাকায় এ ঘটনা ঘটে।  

বাসটিতে আশুলিয়ার ভাদাইল এলাকার পেয়ারআলী স্কুল অ্যান্ড কলেজ ও হাজী ওয়াজ উদ্দিন প্রিক্যাডেট স্কুল অ্যান্ড হাই স্কুলের শিক্ষক এবং জেএসসি পরীক্ষার্থীরা ছিলেন।

পেয়ার আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক লুৎফর রহমান জানান, বাসের ছাদে লেগে পবনারটেক এলাকার বৈদ্যুতিক তার ছিড়ে গেলে স্থানীয় দুবৃর্ত্তরা বাসে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় জানালার ভাঙা কাঁচের টুকরা লেগে আহত হয় অন্তত ৫ জন।

“পরে তারা বাসটি আটকে রাখলে প্রায় আধা ঘণ্টা আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাই।”

আশুলিয়ার থানার ওসি মহসিন কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।