২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জামায়াত নেতা আটক

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নীলফামারীতে দলটির এক নেতাকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 02:57 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

আটক আব্দুস সাত্তার (৫২) ডিমলা উপজেলার জামায়াতের আমির ও দক্ষিণ নিজপাড়া গ্রামের দাখিল মাদ্রাসার অধ্যক্ষ।

মঙ্গলবার উপজেলা সদরের ঠুটারডাঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান ডিমলা থানার ওসি রুহুল আমীন খান।

তিনি বলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায়কে কেন্দ্র করে ঠুটারডাঙ্গা বাজার এলাকায় জামায়াত নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে আটক করা হয়।