২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সোনার বারসহ যুবক আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পাঁচটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 01:27 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার সকালে বিরামপুর কলেজ মোড় থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি বিরামপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার গোলাম কিবরিয়া।

আটক সুলতান মাহমুদের (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নায়েব সুবেদার কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে বিরামপুর কলেজ মোড়ে দাঁড়িয়ে ছিলেন সুলতান। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা আটক করে তল্লাশি চালায়।

এ সময় তার শরীরে লুকানো অবস্থায় পাঁচটি সোনার বার পাওয়া যায়।