২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানীর মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 10:00 AM

Updated : 25 Apr 2022, 02:09 PM

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন সন্তোষে মওলানার মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন তেলাওয়াত, গরিব-দুঃখীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও আলোকচিত্র প্রদর্শনী।