২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাচাত ভাইকে পিটিয়ে হত্যা

কুমিল্লার দেবীদ্বারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাত ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 09:19 PM

Updated : 22 Aug 2022, 01:56 PM

সোমবার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামের কামার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান দেবীদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান।

নিহত কমলচন্দ্র সাহা (৫০) বেগমাবাদ গ্রামের মৃত রবিদাস সাহার ছেলে।

এ ঘটনার পর পলাতক রয়েছেন চাচাত ভাই বিজয়চন্দ্র সাহা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার সন্ধ্যায় বেগমাবাদ বাজারে কমলচন্দ্র সাহার দোকানে পান রেখে যান একই এলাকার বিমল চন্দ্র সাহা। কমলকে না জানিয়ে রাতে পানগুলো বিক্রি করে ফেলে তার চাচাত ভাই বিজয়চন্দ্র।

“এ নিয়ে সোমবার দুপুরে কাটাকাটির এক পর্যায়ে কমলকে কিল-ঘুষি মারে বিজয়। এতে আহত কমলকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।