পেট্রোলবোমাসহ ২ জামায়াত রুকন আটক
ঝিনাইদহে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাঁচটি পেট্রোল বোমাসহ জামায়াত ইসলামীর দুই রুকনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সোমবার দুপুরে সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন ওই এলাকার তারিক মন্ডলের ছেলে ইউনুস আলি মন্ডল (৫২) ও এয়াকুব আলির ছেলে নজরুল ইসলাম (৫০)।
ওসি বলেন, নাশকতা ঘটানোর জন্য জামায়াত কর্মীরা বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি পেট্রোল বোমাসহ দুই রুকনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।
