২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ডভ্যানের চাপায় পুলিশ নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালনের সময় কভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 03:38 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালউজ্জমান জানান, সোমবার দুপুরে শ্রীপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. রুহুল আমিন (৪৫) ময়মনসিংহের গফরগাঁর নূর হোসেনের ছেলে। তিনি মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

ওসি বলেন, রুহুল মহাসড়কের এমসি বাজার এলাকার চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ময়মনসিংহগামী মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির একটি কভার্ডভ্যানকে থামার সংকেত দেন তিনি। ভ্যানচালক গাড়ি না থামিয়ে রুহুলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা ধাওয়া করে কভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।