শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রোববার রাত ৩টার দিকে অল্প সময়ের মধ্যে ছয়টি ফেরি মাঝ পদ্মায় শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী নিয়ে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আকস্মিক কুয়াশার কারণে একটু দূরে কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচলের কোনো লক্ষণ দেখা যায়নি।
