২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় রংপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 08:01 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার সন্ধ্যায় রংপুর নগরীর কামাড়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

গ্রেপ্তার মমতাজ উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও রংপুর বিভাগীয় কমিটির সাবেক আমির।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরের ৫ জানুয়ারি পরবর্তী বিএনপি-জামায়াতের অবরোধে রংপুরে বাসে পেট্রোলবোমা, যানবাহনে হামলা ও ভাংচুরের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি, পীরগাছা ও মিঠাপুকুর থানায় একাধিক মামলা রয়েছে।

“তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বাড়িতে ফিরে আসার খবর পেয়ে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”