২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ধাওয়ায় বাসের নিচে অটোরিকশা, নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার দুপুরে উপজেলার দেবপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আফসর উদ্দিন জানান।

নিহতরা হলেন- উপজেলার কান্দিগাঁও গ্রামের শেখ সুফিয়ান, তার ফুপু মখলুছ বিবি ও ভাবি সফিনা বেগম।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আফসর বলেন, কান্দিগাঁও গ্রাম থেকে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে গোলাপবাজারে যাচ্ছিলেন সুফিয়ান। অটোরিকশা মহাসড়কে পৌঁছলে পুলিশ ধাওয়া করে।

“চালক দ্রুত বিকল্প রাস্তায় যাওয়ার চেষ্টার সময় সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়।”

এতে ঘটনাস্থলেই সফিনা বেগম এবং হাসপাতালে নেওয়ার পর মখলুছ বিবি ও সুফিয়ান মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ভাংচুরের পর আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।