ফেনীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু
ফেনীতে সহদেব পুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ট্রেনের নীচে কাটা পড়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনের কাছে সহদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হৃদরোগ বিশেষজ্ঞ পুজন চন্দ্র বণিক(৫৫)ট্রাংক রোডে জননী মেডিকেল ফার্মেসিতে রোগী দেখতেন। তিনি শহরের দক্ষিণ সহদেবপুর এলাকার মজুমদার বাড়ির গোবিন্দ বণিকের ছেলে।
ফেনী রেলওয়ের উপ-পরিদর্শক (এসআই) মেসবা-উল আলম জানান, রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন পুজন। এসময় ট্রেনের নীচে কাটা পড়েন তিনি। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
