২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

কালীগঞ্জ থানার এসআই আজিজুর রহমান জানান, শনিবার সকালে কালীগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ (৮) উপজেলার মুনছেদপুর এলাকায় জিতু মিয়ার ছেলে।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ বাজারের সামনের সড়ক পার হচ্ছিল তাওহীদ। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।