২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ব্যবসায়ী হত্যা: লাশ নিয়ে বিক্ষোভ

পাবনা শহরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসী।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 05:22 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

শুক্রবার দুপুরে শহরের রাধানগর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোক এ কর্মসূচিতে অংশ নেয়।  

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রাধানগর রথঘর এলাকায় ব্যবসায়ী সুধাংশু বসাককে (৫০) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনও মামলা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গ থেকে লাশ নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা আব্দুল হামিদ রোডে সমাবেশ করেন।

সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বাদল ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন দেবাশিস বসাক, অনুপ বসাক, প্রবীর সাহা, শ্যামসুন্দর সাহা প্রমুখ।

বক্তারা এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় মনজিলসহ জড়িতদের গ্রেপ্তারের শাস্তি দাবি করেন। 

সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বলেন, মনজিল নামের এক ব্যক্তি সুধাংশু বসাককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে পরিবার দাবি করছে।

“সুধাংশু এখন পলাতক রয়েছে। তার ফোন নম্বরও বন্ধ।”

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি।