২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ চুরি: ডাইং কারখানাকে আড়াই কোটি টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎ চুরির অভিযোগে একটি ডাইং কারখানাকে আড়াই কোটি টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:23 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বৃহস্পতিবার ফতুল্লার বাড়ৈভোগ এলাকার ফ্লাক্সেন গ্রুপের ফারিহা ফ্যাশন নামের ওই ডাইং কারাখানাকে এ জরিমানা করে ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স।

স্পেশাল টাস্কফোর্স প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক ও ফ্লাক্সেন গ্রুপের চেয়ারম্যান ফায়েজুর রহমানকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়।

“তাৎক্ষণিকভাবে জরিমানার এক কোটি ২৫ লাখ টাকা আদায় করা হয়েছে।”

জরিমানার বাকি টাকা পরের কিস্তিতে মালিক পক্ষ পরিশোধ করার অঙ্গীকার করেছে বলে জানান তিনি।

টাস্কফোর্স প্রধান বলেন, ফ্লাক্সেন গ্রুপের ফারিহা ফ্যাশন কারখানাটি জালিয়াতির মাধ্যমে মিটার রিডিং বন্ধ রেখে গত সাড়ে ১০ মাসে সাড়ে ১০ লাখ ইউনিট বিদ্যুৎ চুরি করে। যার মূল্য আড়াই কোটি টাকা।