২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষা শনিবার  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 04:35 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

সকাল সাড়ে ৯টায় 'এ' ইউনিট (সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ) ও বিকেল আড়াইটায় 'বি' ইউনিটের (বিজ্ঞান ও ফলিত বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কোন ধরনের জালিয়াতিতে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুইজন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) জানা যাবে।

এছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও আসন বিন্যাস জানা যাবে। এজন্য শিক্ষার্থীদের যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEAT<space>Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা জানান, এবার দুটি ইউনিটে ১৪৩০ আসনের বিপরীতে ৪১২৮৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থীপ্রতিযোগিতা করবে।