২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 01:08 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বৃহস্পতিবার সকালে পূর্ব চরপাতা গ্রামের তোফায়েল আহম্মদের বাড়ির পাশের একটি গাছে সবুজ মিয়ার (৪০) ঝুলন্ত লাশ পাওয়া যায়।

সবুজের স্ত্রী লিলু বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বিয়ে হয় প্রায় ১৫ বছর আগে। বিয়ের কয়েক বছর পর থেকে দিনমজুর সবুজ শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন।

দরিদ্র হওয়ায় তিন ছেলেমেয়ে নিয়ে সংসারে অভাবের কারণে সবুজ আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন লিলি বেগম।

রায়পুর থানার ওসি মো. লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুরতহাল প্রতিবেদনে বিশেষ কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।