২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় বাস ও ট্রাকের চাপায় শ্রমিক নিহত

যশোরের শার্শায় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 12:50 PM

Updated : 22 Aug 2022, 01:53 PM

Image
শার্শায় বাস ও ট্রাকের চাপায় আহত আকতারুল ইসলাম

শার্শায় বাস ও ট্রাকের চাপায় আহত আকতারুল ইসলাম

বৃহস্পতিবার সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট বুলবুল হোসেন।

নিহত আব্দুল মাজেদ (৩২) শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি ট্রাকে করে পণ্য ওঠানো-নামানোর কাজ করতেন।
ওই গ্রামেরই ফজলুর রহমান ছেলে আহত আকতারুল ইসলাম (৩০) একই কাজ করতেন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের সার্জেন্ট বুলবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাজুরায় একটি ইটভাটায় মাটি নামানোর পর ফিরে আসার জন্য ট্রাকে উঠছিলেন তারা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সংগ্রাম পরিবহনের একটি বাস পিছন থেকে তাদের ট্রাকটিকে ধাক্কা দেয়।

“এতে আব্দুল মাজেদ ও আকতারুল ট্রাক ও বাসের মাঝখানে চাপা পড়লে ঘটনাস্থলেই মাজেদের মৃত্যু হয়।”

স্থানীয়রা আহত আকতারুলকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।