২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ২৬

জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাত জনসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:46 AM

Updated : 22 Aug 2022, 01:53 PM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি।

তিনি জানান, সদর উপজেলা থেকে ৩ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন,  শৈলকুপা থেকে একজন ও কালীগঞ্জ থেকে একজন জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার হয়েছে।

“নাশকতা সৃষ্টির আশংকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তার বাকি ১৯ জন বিভিন্ন মামলার পলাতক আসামি বলে জানান তিনি।