দিনাজপুরে মাইক্রোর ধাক্কায় অটো আরোহী নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশায় থাকা এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কালির মন্দির মোড়ে বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
নিহত শাহানাজ পারভীন (১৮) উপজেলার বৈরাগীবাজার গ্রামের শাহাজাহানের মেয়ে। স্থানীয় গোলাপগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি।
ওই কলেজের প্রভাষক দেবাংশু দাস রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশায় করে কলেজে আসছিল শাহানাজ। পথে একটি মাইক্রোবাস পেছন থেকে বাহনটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে সে।
“এ সময় মাইক্রোবাসটি চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
