২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার সদরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় একজন নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 10:37 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

নিহত আমির রশিদ (৪৫) সদরের খরুলিয়ার সুতারচর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। তিনি সবজি বিক্রেতা ছিলেন।

বুধবার বেলা ১২টার দিকে খরুলিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী।।

পুলিশ কর্মকর্তা বখতিয়ার বলেন, রশিদ সবজি নিয়ে বাংলাবাজার যাচ্ছিলেন। পথে অটোরিকশা থেকে সবজিগুলো পড়ে গেলে তিনি সেগুলো ধরতে যান। এ সময় রাস্তায় পড়ে ওই অটোরিকশার নিচে চাপা পড়েন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমিরের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।