২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় কৃষকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক কৃষক রাস্তার পার হতে গিয়ে বাসচাপায় নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 02:46 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর।

নিহত নুরুল ইসলামের (৫৭) বাড়ি পায়রাবন্দ ইউনিয়নের জয়রাম বাবুইপাড়া গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বৈগারীগঞ্জ বাজারে ওই কৃষক ক্ষেতের সবজী বিক্রি করে ফিরছিলেন।

পথে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানান ওসি।