রংপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রংপুরের কাউনিয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কাউনিয়া থানার পরিদর্শক মামুনুর রশীদ জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড় এলাকায় ঘটনা ঘটে।
নিহত রহমত আলী (৬০) উপজেলার মজকুরনী পাড়ার বাসিন্দা। চৈতার মোড় বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।
মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে সেখানে তার মৃত্যু হয়।”
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
