প্রাণনাশের হুমকির কথা জানিয়ে নাইজেরীয়র জিডি
প্রাণনাশের হুমকি পেয়েছেন জানিয়ে নাইজেরিয়ার এক নাগরিক গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি জিডি করেছেন।
নাইজেরিয়ার নাগরিক এভেলেজা বামেডিলি নিরাপত্তা চেয়ে মঙ্গলবার রাতে থানায় একটি জিডি করেছেন বলে ওসি আব্দুল মোতালেব মিয়া জানান।
উপজেলার মৌচাক এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন বামেডিলি। নিজেকে বাংলাদেশি তৈরি পোশাকের ক্রেতা পরিচয় দিয়েছেন তিনি।
কালিয়াকৈরের মৌচাক এলাকার আতাউর রহমান মোল্লা নামের এক ব্যক্তিসহ কয়েকজন রোববার রাতে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলেন বলে অভিযোগ করেছেন বামেডিলি।
তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মোতালেব জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য আতাউরের মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
