নারায়ণগঞ্জে দুই কয়েল কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন দুটি মশার কয়েল তৈরির কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসারোড এলাকায় সেবা কর্পোরেশন ও প্রিন্স নামের কারখানা দুটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
তিনি জানান, কারখানা দুটির বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন নেই। বিষাক্ত রাসায়ানিক ব্যবহার করে তারা কয়েল তৈরি করত।
কারখানা দুটিকে ২ লাখ টাকা জরিমানা করে চারমাসের মধ্যে তাদের কাগজপত্র তৈরির নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে কারখানা সিলগালা করে দেয়া হবে।
