২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় জামায়াত-বিএনপি কর্মীসহ গ্রেপ্তার ১৩৯

নাশকতার পরিকল্পনার অভিযোগে দেশের তিন জেলা থেকে বিএনপি-জামায়াতের কর্মীসহ ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 03:21 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ৮৮ জন, ঝিনাইদহে ৩৯ জন ও গাজীপুর থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এসএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, নাশকতা পরিকল্পনা চেষ্টার মামলায় আশুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. ফাইজুর রহমান সহ বিএনপি-জামায়াতের ৬০ এবং অন্যান্য মামলার ২৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, নাশকতা তৈরির আশঙ্কা রয়েছে এমন খবরে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-বিএনপিসহ অন্যান্য মামলার ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান,  বিশেষ অভিযানে জয়দেবপুর থানা থেকে ১০ জন, কালীগঞ্জ থানা থেকে একজন এবং শ্রীপুর থানা থেকে একজনক আটক করা হয়েছে।