২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিমেন্টের শিট চাপায় শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সিমেন্টের তৈরি শিটের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 02:19 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার বাউশিয়ায় আনোয়ার শিট সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিপ্লব (২০) পঞ্চগড় জেলার আমেনুল ইসলামের ছেলে।

গজারিয়া থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে কারখানায় কাজ করার সময় সিমেন্টের তৈরি একটি শিট বিপ্লবের মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢেউটিনের বিকল্প হিসেবে সিমেন্টের তৈরি এ শিট ব্যবহার করা হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।