২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরামতের সময় মাইক্রোবাসচাপায় শ্রমিকের মৃত্যু

গাজীপুরে মাইক্রোবাস মেরামতের সময় নিচে চাপা পড়ে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 01:45 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার ‘মেসার্স সাদ্দাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

নিহত ফয়সাল (১৮) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই গ্যারেজে মেরামতের কাজ করতেন।  

নিহতের সহকর্মী মো. শরিফুল ইসলাম জানান, সকালে গ্যারেজে একটি জগের উপর মাইক্রোবাসের তুলে নিচে মেরামতের কাজ করছিলেন ফয়সাল। হটাৎ জগটি সরে গেলে ফয়সাল মাইক্রোবাসের নিচে চাপা পড়েন।

গ্যারেজের অন্যান্যরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান শরিফুল।

হাসপাতালের ডাক্তার মো. আব্দুস সালাম বলেন, “ফয়সালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”