২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশার ধাক্কায় পুলিশ নিহত

ঢাকা থেকে মামলায় সাক্ষ্য দিতে রাজশাহীতে আসা পুলিশের এক এসএসআই অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 12:55 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার সকালে নগরীর রাজপাড়ার কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাজপাড়া থানার ওসি মাহামুদ।

নিহত এএসএাই চঞ্চল কুমার সাহা (৪০) ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন।

তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভাণ্ডারীপাড়া গ্রামের কাঞ্চন কুমার সাহার ছেলে।

ওসি জানান, একটি মামলায় সাক্ষ্য দিতে তিনি রাজশাহী আসেন। সকালে নগরীর এক আত্মীয়ের বাসা থেকে মোটরসাইকেলে করে তিনি আদালতে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশার ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে গেলে মাথায় রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মাহামুদ।