কুমিল্লায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
সোমবার দুপুরে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলীয় জোনের এএসপি সোলায়মান জানান।
নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আব্দুল ওয়াদুদ (৩০) এবং বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের মৃত আলী আশ্রাফ মিয়ার ছেলে আলী আক্কাস (৬০)।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি করা হয়েছে।
এএসপি সোলায়মান বলেন, পল্লী বিদ্যুতের খুঁটিবাহী লাকসামগামী ট্রাকটির বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।
