২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা

জামালপুরের মেলান্দহে এক স্কুলছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 01:56 PM

Updated : 22 Aug 2022, 01:49 PM

রোববার সকালে মেলান্দহ উপজেলার বালুআটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মেলান্দহ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম।

নিহত সূর্য্য (১১) ওই এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে। বালুআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে।

ওসি বলেন, সকালে ঘুম থেকে উঠে লাশ দেখতে পান সূর্য্যের মা হনুফা বেগম। এ সময় আব্দুল কুদ্দুস বাড়ির বাইরে ছিলেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আব্দুল কুদ্দুসের অভিযোগ, প্রতিবেশী বেলাল শেখের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে।