২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৫৩ নেতা-কর্মী আটক

নাশকতা সৃষ্টির আশঙ্কায় সাতক্ষীরায় র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫৩ নেতা-কর্মীকে আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 01:29 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

আটককৃতদের মধ্যে ৫২ জনই জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এনামুল ইসলাম।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থানায় ১৪ জন, কলারোয়ায় ১০, কালিগঞ্জে ১০, আশাশুনিতে চার, তালায় চার, পাটকেলঘাটায় ছয় এবং শ্যামনগর থানায় পাঁচজনকে আটক করা হয়।