২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ব্যবসায়ী খুন

পাবনা পৌর এলাকায় এক কাপড় ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:46 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

নিহত অনুপ আগারওয়ালা (৩১) শহরের আলহাজ সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন। তিনি টাউন হল পাড়ার শ্যাম সুন্দর আগারওয়ালার ছেলে।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে পুলিশ অনুপের লাশ উদ্ধার করে। 
 

“তার পেটে ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

অনুপের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

কারা কেন অনুপকে হত্যা করেছে সে বিষয়য়ে নিশ্চিত কিছু বলতে পারেননি ওসি। তার ধারণা, ‘পূর্ব শত্রুতার জেরে অনুপকে হত্যা করা হয়ে থাকতে পারে।