২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ভ্যান উল্টে পুলিশসহ আহত ৪

অস্ত্রসহ আটক এক যুবককে নিয়ে যাওয়ার সময় বেনাপোলে ভ্যান উল্টে চালক ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 09:08 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

দুর্ঘটনার পর পুলিশের হেফাজতে থাকা ওই যুবক হাতকড়াসহ পালিয়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বুধবার বিকালে কাগজপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত এসআই ফিরোজ, কনস্টেবল ডালিম হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও পিকআপ ভ্যানচালক হামজার রহমানকে যশোর পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, মঙ্গলবার বিকালে বেনাপোল বন্দর এলাকা থেকে একটি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ইলিয়াস (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশ।

“বুধবার তাকে আদালতে নেওয়ার সময় বহনকারী ভ্যানটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে পুলিশের তিন সদস্য ও ভ্যান চালক আহত হন।”

ওই সুযোগে ইলিয়াস পালিয়ে যান বলে জানান ওসি অপূর্ব।

ইলিয়াস রাজবাড়ী সদর উপজেলার কারচন্দ্রপুর গ্রামের  সুরুজ মোল্লার ছেলে। তিনি একজন অস্ত্র বিক্রেতা বলে জানান তিনি।