হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী তাজুলের মৃত্যু
হবিগঞ্জের নছরতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম ফারুক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নিহত কাজী তাজুল ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের সাবেক চেয়ারম্যান। বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে আলোচনায় এসেছিলেন তিনি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মহাসড়কের নছরতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সংঘর্ষ হলে তাজুল আহত হন।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
