ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব গঠিত
ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিদের সমন্বয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব গঠিত হয়েছে।
সোমবার ময়মনসিংহ শহরের এলজিইডি মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে এ প্রেসক্লাব গঠিত হয়।
নবগঠিত ময়মনসিংহ বিভাগের এ চার জেলার সাংবাদিকদের এ সংগঠনে বিটিভির ময়মনসিংহ প্রতিনিধি এফএম এ সালাম সভাপতি ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এছাড়াও ৩৩ সদস্যবিশিষ্ট প্রেসক্লাবের এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নেত্রকোণা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, সমকালের শেরপুর প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য ও দৈনিক আজকের ময়মনসিংহ সম্পাদক শামসুল আলম খান।
