যুদ্ধাপরাধের অভিযোগে লক্ষ্মীপুরে গ্রেপ্তার ১
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লক্ষ্মীপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রামগতি থানার ওসি ইকবাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় জেলার রামগতি উপজেলার হাজীগঞ্জ থেকে মো. ইউসুফকে (৭০) গ্রেপ্তার করা হয়।
মো. ইউসুফ নোয়াখালীর সুধারাম থানার রাম হরিচালু গ্রামের প্রয়াত কোরবান আলীর ছেলে।
সোমবার সকালে ইউসুফের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলেও জানান ওসি ইকবাল।
এদিকে, যুদ্ধাপরাধের অভিযোগে নোয়াখালী থেকে ‘রাজাকার’ আমির আহম্মদ ওরফে আমির আলী ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
