স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক দণ্ডিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সরাইলের ইউএনও মো. এমরান হোসেন এ সাজা দেন।
দণ্ডিত হিরণ মিয়া (২৫) সরাইরের উচালিয়াপাড়া এলাকার বাসিন্দা।
ইউএনও বলেন, গত চার মাস ধরে হিরণ মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
সম্প্রতি মেয়েটির পরিবারের লোকজন তার (ইউএনও) কাছে হিরণের বিরুদ্ধে আভিযোগ করলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয় বলে জানান তিনি।
