২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর থেকে ঢাকামুখী যানের ধীরগতি

ঈদের ছুটি শেষে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী যানের চাপ বাড়ায় মহাসড়কে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত যানবাহনগুলো চলছে ধীর গতিতে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 09:38 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

রাতে বাসের পাশাপাশি ট্রাকের চাপও বাড়বে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।  

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ও উত্তরাঞ্চল উভয় দিকেই যানবাহনের প্রচুর চাপ রয়েছে।

“গার্মেন্টসগুলোর ছুটি শেষ হওয়ায় বড় বাসগুলোর পাশাপাশি ছোট বাসে করেও যাত্রীরা ঢাকায় যাচ্ছে।

“সন্ধ্যার পর থেকে ঢাকামুখী ট্রাক চলাচল শুরু হওয়ায় চাপ আরও বেড়েছে।”

তবে, এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনগুলোর গতি কম থাকলেও মহাসড়কে পুলিশ সর্তক থাকায় কোথাও যানজট হয়নি বলে জানান তিনি।

সিরাজগঞ্জ-হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, দিনের বেলায় সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যানবাহনের প্রচুর চাপ থাকলেও সন্ধ্যায় তা কমে আসে।

রাতে মহাসড়কে বাসের পাশাপাশি ট্রাকের চাপ বাড়ার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।