২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: না রাজির রিভিশন শুনানি ২০ অক্টোবর

নারায়ণগঞ্জে সাত খুন মামলার অভিযোগপত্রে না রাজি বিষয়ে একজন বাদীর রিভিশন মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ২০ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 01:21 PM

বুধবার মামলার বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদন করলে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই আদেশ দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাসহ সাত জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গত ৯ এপ্রিল নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের নামে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগেপত্রের বিষয়ে গত ৮ জুলাই সেলিনা ইসলাম বিউটির না রাজি আবেদন নাকচ করে অভিযোগপত্র গ্রহণ করে এবং পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তাদের মালামাল জব্দের নির্দেশ দেয় বিচারিক হাকিমের আদালত।

ওই আদেশের বিরুদ্ধে মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি গত ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন।

এ মামলায় বর্তমানে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন, পলাতক রয়েছেন ১৩ জন।