২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘চরমপন্থী’ নেতা খুন

যশোরে এক ‘চরমপন্থী’ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের সশনাদহ বাজারে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান মৃধা জানান।

নিহত মফজেল আলী ওরফে নকশাল মফজেল (৫৫) নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা) এর আঞ্চলিক নেতা ছিলেন। তার বাড়ি উপজেলার মালিয়াট গ্রামে।

মফজেল পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী। তার বিরুদ্ধে তালবাড়ীয়ার চার খুনসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানানা কোতোয়ালি থানার ওসি শিকদার আককাছ আলী।

এসআই মিজানুর বলেন, দুর্বৃত্তরা প্রথমে মফজেল আলীর বুকে গুলি করে। পরে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।