২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ভিজিএফের চালের ট্রাক খাদে

সিরাজগঞ্জে ভিজিএফের চাল বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 03:45 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

তবে, অল্প সময়ের মধ্যেই চালসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফাত জাহান।

রোববার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে নির্মাণাধীন শাহানগাছা ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইফাত জাহান জানান, ঈদের আগে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের জন্য ২০০ বস্তা চাল ওই ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।

“পরে ট্রাক ও চালের বস্তা উদ্ধার করা হয়।”

তিনি বলেন, চালগুলো ভিজে গেলেও নষ্ট হয়নি। ওগুলো শুকিয়ে পরে বিতরণ করা হবে।