বেনাপোলে দুই ভারতীয় আটক
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি।
শনিবার সকাল ১০টার দিকে পুটখালী সীমান্তের মসজিদবাড়ি পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবির পুটখালি কোম্পানি সদর কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান।
আটককৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগোনার বারাসাতের সুভাষ পল্লীর কৃষ্ণপদ রক্ষিতের ছেলে প্রশান্ত রক্ষিত (৪৫) এবং নিউ বারাকপুরের ধীরেন্দ্রনাথ হালদারের ছেলে দিলীপ হালদার (৪০)।
এরা বাংলাদেশ থেকে ভারত যাওয়ার চেষ্টা করছিল বলে জানান সুবেদার শফিউদ্দিন।
তিনি বলেন, দুই ভারতীয় সীমান্তে অবস্থান করছেন এমন খবর পেয়ে বিজিবির টহলদল তাদেরকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, অবৈধ পারাপারের অভিযোগে মামলা দায়েরের পর আটক দুজনকে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি।
