ঝিনাইদহে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় এক ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শৈলকুপা থানার ওসি হাশেম খান বলেন, শনিবার সকালে উপজেলার কাঁচেরকোল গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ পাওয়া যায়।
নিহত নেহেদ আলি মালিথা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আসমত আলি মালিথার ছেলে।
ওসি বলেন, “লাশের হাত পা-বাঁধা ও গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর তার ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
নেহেদের ছেলে বাপি মালিথা বলেন, “কুষ্টিয়া থেকে নতুন ভ্যান কিনে বাড়ি ফেরার কথা ছিল বাবার। সকালে শৈলকুপায় গিয়ে লাশ শনাক্ত করি।”
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
