২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় শ্রমিককে ছুরি মেরে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে এক বালু শ্রমিককে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃহস্পতিবার উপজেলা সদরের দোনারচর এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দাউদকান্দি থানার এসআই সৈয়দ মোশারফ হোসেন।

নিহত সাদ্দাম মিয়া (২৪) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের মনু মিয়ার ছেলে। মেঘনায় ট্রলার থেকে বালু নামানোর কাজ করতেন তিনি।

এসআই মোশারফ বলেন, বুধবার রাত ৪টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে দোনারচর এলাকায় দুর্বৃত্তরা সাদ্দামকে ছুরি মেরে হত্যা করে।

“সাদ্দামের সঙ্গে থাকা মোবাইলফোন ও টাকা পকেটেই পাওয়ায় ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।”