২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর আব্দুল হান্নান খাঁন।

আটকদের মধ্যে একজন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার নাগপুরা এলাকার মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (২২)। আরেক জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হল না।

বিজিবি কর্মকর্তা আবদুল হান্নান খাঁন বলেন, নয়াপাড়া সড়কে সন্দেহজনক ঘোরাঘুরির সময় বিজিবির টহল দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।