নদীতে ডোবার ৩ দিন পর ছাত্রের লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে দিয়ে নিখোঁজ এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে তামিম মোল্লার (৮) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা জানান, শুক্রবার সকালে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার বাঁশগাড়ির মধ্যেচরের শহিদুল মোল্লার ছেলে তামিম।
সে মধ্যেচর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বলে জানান তিনি।
ওসি বলেন, বেলা ১১টার দিকে গ্রামবাসী নদীতে ভাসমান লাশ উদ্ধার করে তার পরিবারের লোজন ও পুলিশকে খবর দেন।
