২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোণায় মহিলা পরিষদের ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার সকালে জেলা শহরের পাবলিক হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি ফওজিয়া মোসলেম।

এরপর সম্মেলনস্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংগঠনের জেলা সভাপতি সাহিদা পাঠান ডেইজির সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা হয়।

নেতৃবৃন্দ জানান, সভার শুরুতে ‘রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর, নারীর সমতা ও উন্নয়ন নিশ্চিত কর’ –শ্লোগানে নারী জাগরণ ও নারী মুক্তি আন্দোলনের পথিকৃত বেগম সুফিয়া কামালসহ অন্যদের স্মরণেএক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ফওজিয়া মোসলেম ছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলা পাবলিক প্রসিকিউটর জি এম পাঠান খান বিমল, স্বাবলম্বী উন্নয়ণ সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া প্রমুখ।

সংগঠনের স্থানীয় নেতারা আরও জানান, বিকালে দ্বিতীয় অধিবেশনে সম্মেলনে অংশ নেওয়া নারী নেত্রীদের মতামতের ভিত্তিতে জেলা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এতে সভাপতি রেহেনা সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক তাহেজা বেগম নির্বাচিত হন বলে জানান তারা।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নারী আন্দোলনের নেতা-কর্মী অংশ নেন।