২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভাঙন কবলিতদের সহায়তা প্রদান

নদী তীর সংরক্ষণের কাজ সফলভাবে করা গেলে ভোলাকে চিরদিনের জন্য নদী ভাঙার হাত থেকে রক্ষা যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

শুক্রবার ভোলার ইলিশা এলাকায় মেঘনা নদীর ভাঙন পরির্দশনে এসে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে ভোলার নদী ভাঙন রোধে কোনো কাজ করেনি, বরং সে কাজে বরাদ্দের টাকা লুটপাট করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম নষ্ট করছেন বলে দাবি করেন তোফায়েল।

ইলিশা এলাকায় ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় সাত শত পরিবারের মাঝে পাঁচ হাজার টাকা করে ৩৫ লাখ টাকা বিতরণ করেন মন্ত্রী।

এসময় জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মনিরুজ্জামানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।