টেকনাফে ইয়াবা উদ্ধার, যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সদর ইউনিয়নের নাজির পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার।
আটক মোহাম্মদ চাঁন মিয়া (৩০) টেকনাফ সদরের নাজির পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।
ওসি আতাউর রহমান জানান, ভোরের ওই অভিযানে চাঁন মিয়ার বাড়িতে চাউলের মধ্যে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
“ওই সময় সেখান থেকে চাঁন মিয়াকেও আটক করা হয়।”
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে জানান ওসি।
তিনি জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
