২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ জামায়াত আমির গ্রেপ্তার

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির আজমল হুসাইন সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2015, 01:38 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

জেলা শহরের মিয়াপাড়ার বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, জামায়াতের ঘোষিত কর্মসূচিতে অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টি করতে পারেন এমন আশংকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।